বেইলি রোডে আগুন, ভবনে আটকা পড়েছেন বাসিন্দারা

0
175

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে
ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে।
ওই ভবনটি সাত তলা। উপরের তলাগুলোতেও পোশাকের দোকান এবং বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন
উপরের দিকে উঠে যায়। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে ছয়জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন

Advertisement

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকা পড়া ব্যক্তিদের মই দিয়ে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের অনেক বাসিন্দা
আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে সপ্তম তলা থেকে নারী ও শিশুসহ অন্তত ৩০ জনকে নামিয়ে
এনেছেন। আরও বেশ কয়েকজন এখনো আটকে আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে।
ভবনে থাকা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর কর্মী এবং সেখানে যাওয়া ব্যক্তিরা আগুনের মুখে আটকা পড়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here