বৃহস্পতিবার সকাল থেকেই রাজপথে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

0
524

সড়কে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজপথে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবারের ওই দুর্ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবারও কয়েকটি জায়গায় তাদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কার্যত অচল ঢাকার গণপরিবহন ব্যবস্থা।

Advertisement

বিভিন্ন রাস্তায় এখন বাস নেই বললেই চলে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা হতে হচ্ছে তাদের। শাহবাগ ও আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে জমায়েত হয়েছে। রাস্তা অবরোধ করে মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও এক লাইনে গাড়ি চালানোর জন্য আহ্বান জানাচ্ছে তারা। এছাড়া সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ফার্মগেট, সাইন্সল্যাব মোড়, আসাদগেইট, মৌচাক, শান্তিনগর ও মিরপুরের বিভিন্ন সড়কেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী স্লোগানে স্লোগানে মুখর শিক্ষার্থীদের সঙ্গে অনেকে জায়গাতে অভিভাবকদেরও যোগ দিতে দেখা গেছে। এদিকে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। ঢাকার রাস্তায় বাসের সংকট থাকলেও ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা চলছে। বাসবিহীন বিভিন্ন সড়কে চলছে রিকশাও। গত রবিবার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বুধবার চতুর্থ দিনের মাথায় শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এদিকে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকালে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিন যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকায় উল্টোপথে আসা দ্রুতগতির একটি পিকআপ (মাঝারি ট্রাক) ফয়সাল নামে আন্দোলনরত এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here