বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আসছেন বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন কাল রংপুর মহানগর

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 5675

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (5675, 'post_views_count', '0')

0

আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে রংপুর মহানগর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সদস্য সংগ্রহ অভিযানকে ঘিরে মহানগর বিএনপির নেতাকর্মীদের এখন সরগরম সময় পার করছেন।
মহানগর বিএনপির সাধারন সম্পাদক কারমাইকেল কলেজের সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু জানান, সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু ঢাকায় গুরুত্বপুর্ন মিটিং থাকায় তার স্থলে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করবেন। সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে জিএস মিজু জানান, আমরা টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য ভেন্যু ঠিক করে প্রশাসনের সকল স্তরে অনুমতির জন্য আবেদন করেছি। তারা আমাদের অনুমতি দিয়েছে।  বিপুল পরিমান নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দিবেন বলে আশা করছি। তিনি বলেন, উদ্বোধনের পর  থেকে আমরা ৬৬ হাজার সদস্য সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে মাঠে থাকবো।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বৈঠক করেছে দলটি। সেখান থেকে বিপুল পরিমান সাড়া এসেছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে এই সাড়া কাজে লাগাতে তৎপর দলটির নেতারা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here