লাকসাম থেকে খোরশেদ আলমঃ
১৯৭১ এর দিনে লাকসাম হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা নাজির আহম্মদ ভূইঁয়া প্রথম স্বাধীনতার পতকা উত্তোনের মধ্যে দিয়ে এ অঞ্চলকে শত্রু মুক্ত ঘোষণা করেন স্বাধীনতাকামি মুক্তিযোদ্ধারা মুক্তিবাহিনী প্রচন্ড প্রতিরোধের মুখে পাকবাহিনীর লাকসামে থেকে পালাতো বাধ্য হয়েছিল এই দিনে। আর এখান থেকেই চাঁদপুর, ফেনী সহ এ অঞ্চলের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রয় করতো। ৮ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী বিভিন্ন বিভিন্ন কমান্ড লাকসামে অবস্থানরত দখলদার পাকহানাদার বাহিনী উপর আক্রমন শুরু করে। দুই দিন ধরে প্রচন্ড যুদ্ধের পর পাকবাহিনী লাকসাম থেকে পশ্চিম দিক মুদাফরগঞ্জ হয়ে চাঁদপুর দিকে পালাতে থাকে পালনোর সময় মিত্র বাহিনী চুনাত্তি নামক গ্রামে ও মুক্তিবাহিনী শ্রীয়া ও রিলাজে পাকবাহিনীকে মুখমুখি আক্রমন করে। এদিকে আজ ১১ ডিসেম্বর আজ লাকসাম মনোরগঞ্জ ও নাঙ্গলকোট মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ প্রতি বদরের ন্যায় এবার ও কর্মসূচী পালন করেছে।
