বৃদ্ধা মা ও মেয়ের লাশ উদ্ধার চট্টগ্রামে বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে

0
1173

তাসমিয়াঃ চট্টগ্রামের এক বাড়িতে বৃদ্ধা মা-মেয়েকে হত্যা করে রিজার্ভ ট্যাংকে লাশ ফেলে রাখা হয়েছে। নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামি জোন) সোহেল রানা জানান, আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার দুপুরে খুশলী থানার আমাবাগান এলাকায় মেহের মঞ্জিল নামের ওই ভবন থেকে তারা লাশ দুটি উদ্ধার করেন।

Advertisement

 

হত্যাকাণ্ডের শিকার হয়েছেন  মেহেরুন্নেসা বেগম (৬৭) রূপালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার। ৯৪ বছর বয়সী মা মনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত ওই বাড়িতে থাকতেন তিনি। পুলিশ জানায়, চার তলা ভবনটির নিচতলায় মেহেরুন্নেসারা থাকতেন। ভবনের বাকি তিন তলার নির্মাণ কাজ শেষ হয়নি। “সকালে একজন আত্মীয় এসে খোলা বাসায় তাদের না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রিজার্ভ ট্যাংকে লাশ দেখতে পায়।” সেখান থেকে লাশ তোলার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশের ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ শুরু করছে বলে জানান তিনি। এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমাদের ধারণা, তাদের হত্যা করে লাশ পানির ট্যাংকে ফেলে রাখা হয়েছে।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here