অন লইন রিপোর্টঃ বুক চিনচিন করা সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছে। পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ক্রেডিট কার্ডসংক্রান্ত খেলাপি ঋণের কারণে আজ রোববার মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, সংগীতশিল্পী ডলি সায়ন্তনী প্রিমিয়াম ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। এই কার্ডগুলোর বিপরীতে নেওয়া ঋণখেলাপি রয়েছে বলে ব্যাংকগুলো থেকে তথ্য-প্রমাণ এসেছে। এ কারণে নির্বাচনী প্রার্থী যাচাই-বাছাই বিধিমালায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করে আপিল করতে পারবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী গনমাধ্যমকে বলেন, ‘আমার ক্রেডিট কার্ডে কোনো বকেয়া নেই।সব বকেয়া পরিশোধ করা হয়েছে।ক্লিন সিআইবি নিয়ে আপীল করব। আশা করি, ন্যায়ানুগ বিচার পাব।
গত ২০ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে ডলি সায়ন্তনী দলটিতে যোগ দেন।তাকে বিএনএমের পক্ষ থেকে পাবনা-২ (বেড়ার একাংশ ও সুজানগর) আসনে মনোনয়নল দেয়া হয়।

