বিয়ে করলেন স্পর্শিয়া

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 78082

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (78082, 'post_views_count', '0')

0

ভালোবাসা দিবস ও বসন্তে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে
আবদ্ধ হয়েছেন তিনি।
চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেছেন স্পর্শিয়া। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন
একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন সৈয়দ রিফাত।
গতকাল কক্সবাজার সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়েছে। বুধবার ইনানি বিচে হয়েছে বিয়ের
আয়োজন। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
স্পর্শিয়া গণমাধ্যমকে বলেন, ‘নাওঈদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই
করব। তাছাড়া, কিছুবিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই রাজি হয়েছি। সেও হয়তো আমার মধ্যে তার
স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

Advertisement

২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা শুরু হয়। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’
শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি।
শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে
‘কাঠবিড়ালী’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here