বিয়ের প্রলোভন দেখিয়ে গভীর রাতে ডেকে নিয়ে ধর্ষণ

0
607

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে (১২) দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রোববার রাতে উপজেলার রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয়রা জানান, ওই কিশোরীর সঙ্গে একই গ্রামের সাইদুর মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সাইদুর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে রোববার গভীর রাতে ঘর থেকে বের করে খোয়াই নদীর চরে নিয়ে যায়। পরে সেখানে বন্ধু জাহাঙ্গীরকে ওই কিশোরীকে ধর্ষণ করে সাইদুর। এ সময় চিৎকার শুনে বিলে পাহারারত ইজারাদার এগিয়ে গিয়ে ওই কিশোরীকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার সকাল ৮টার দিকে ওই কিশোরীকে হবিগঞ্জ আধুনিক সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাসপাতালে গিয়ে কিশোরীর চিকিৎসার খোঁজ নেন। ইনচার্জ মোঃ আল আমিন জানান, কিশোরীর পক্ষে তার বাবা সাইদুর মিয়া ও তার বন্ধু জাহাঙ্গীর মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশিস রায় জানান, পরীক্ষায় শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। কিশোরীর দেহে কয়েকটি আঘাতের চিহ্নও রয়েছে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here