বিয়েতে স্ত্রীর হাতে মেহেদী মোছার আগেই ঝরল স্বামীর প্রাণ

0
459

নাহিদের সাথে সম্প্রতি বিয়ে হয় ডালিয়ার নিজের প্রিয়তম স্বামীর নাম মেহেদী হাতে লিখেছেন সেখানে লেখা ছিল ‘আই লাভ ইউ নাহিদ সেই লেখা এখনো মোছেনি মেহেদীর রঙও। তবে ভালোবাসার সেই মানুষটি আর সেই জানা গেছে, নাহিদ ও ডালিয়ার মধ্যে ছিল প্রেমের সম্পর্ক সম্পর্কটি চিরস্থায়ী করতে মাত্র ছয় মাস আগে তারা বিয়ে করেন সুখেই কাটছিল তাদের দিন। অথচ মাত্র ছয় মাসের মাথায় বিধবা হলেন ডালিয়া গত মঙ্গলবার থেকে স্বামী নাহিদের ছবি দেখে দেখে কান্না করেই যাচ্ছেন স্ত্রী ডালিয়া ডালিয়া শুধু বলেন, কর্মস্থলে গিয়েছিল আমার স্বামী তাহলে কেন তাকে মেরে ফেলা হলোএদিকে নাহিদের বাবা মো. নাদিম বলেন, আমার ছেলে কাজের জন্য গেছে, ওতো কারো পক্ষে মারামারি করতে যায় নাই। ওরে কেন মারলো এখন আমি কার নামে মামলা করুম, কার কাছে বিচার চামু। এই দুঃখ কষ্ট কারে বলুম আমি, কী বলবো, আর কিছু বলার নাই।

Advertisement

অবশেষে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডেলিভারিম্যান নাহিদ হাসান। তার মৃত্যুতে স্ত্রী ডালিয়া ও মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কান্নায় ভেঙে পড়েন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here