বিষ প্রয়োগ করে কলা পাকান হালিম

0
1430

বরগুনা শহরের কাঠপট্টি এলাকায় সাগর কলায় মরন নাশক ঔষধ প্রয়োগের সময় জনতার হাতে হালিম নামের একজন আটক। বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে ঘটনা ঘটে।জানা গেছে কলা, কমলা, পেয়ারা মেহেরপুর থেকে নিয়ে এসে একটি গোডাউনে রেখে কাঁচা কলা পাকানোর জন্য মরন নাশক ঔষধ প্রয়োগ করতে ছিল।

Advertisement

এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা হালিম নামের ১ জনকে আটক করে এবং কাইয়ুম ও ভবো দুজন পালিয়ে যায়।

পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এসে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেলের আদেশ প্রদান করেন। পরে বিষ মিশানো কলাগুলো নষ্ট করে দেওয়া হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here