বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরশক্তিচালিত গাড়ি বানালেন

0
660

সোলার প্যানেল ছাড়া এই গাড়ি তৈরিতে ব্যবহৃত সবকিছুই স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেছেন ওই শিক্ষকবিশ্ববিদ্যালয়ের অর্থায়নে সৌরশক্তিচালিত গাড়ি বানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির।

Advertisement

সোলার প্যানেল ছাড়া এই গাড়ি তৈরিতে ব্যবহৃত বাকি সব যন্ত্রাংশই স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেন তিনি।

ড. মো: হুমায়ুন কবির মঙ্গলবার জানান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষণা প্রকল্প আহ্বান করে। এসময় সৌরশক্তিচালিত গাড়ি তৈরি করার জন্য প্রকল্প প্রস্তাব জমা দেন ড. হুমায়ুন।

এই প্রতিবেদক তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার প্রস্তাব বেশ আন্তরিকতভাবে গ্রহণ করে। এই প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন উপাচার্য ড. মো: আনোয়ার হোসেন। প্রকল্প চলাকালীন নিয়মিত তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।”

সৌরশক্তিচালিত এই গাড়ি তৈরি করতে খরচ কেমন পড়েছে জানতে চাইলে ড. হুমায়ুন বলেন, “প্রাথমিকভাবে এই গাড়ি তৈরিতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। তবে, বাণিজ্যিকভিত্তিতে তৈরি করা হলে খরচ কমে একলাখ ২০ হাজারে নেমে আসবে।”

“সোলার প্যানেল ছাড়া এই গাড়ি তৈরি করতে ব্যবহৃত সবকিছু স্থানীয় বাজার থেকে কেনা হয়েছে। গাড়িটি তৈরিও করা হয়েছে স্থানীয় একটি ওয়ার্কশপে”, যোগ করেন তিনি।

ড. মো. হুমায়ুন কবিরের বানানো সৌরশক্তিচালিত গাড়ি। সৌরশক্তিচালিত এই গাড়ি চলার সীমা সম্পর্কে এই সহকারী অধ্যাপক বলেন, “বর্তমানে যে ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল দিয়ে এই গাড়ি প্রস্তুত করা হয়েছে তা দিয়ে দিনে ২০ কিলোমিটারেরও বেশি চলতে পারবে এটি। তবে, উচ্চক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল ব্যবহার করলে এটির ক্ষমতা ২-৩ গুণ বৃদ্ধি পাবে।”

এমন একটি প্রকল্প হাতে নেওয়ার পিছনে কী ধরনের চিন্তা-ভাবনা কাজ করেছে জানতে চাইলে ড. হুমায়ুন বলেন, “পৃথিবীতেই ব্যাটারিচালিত গাড়ি তৈরি এবং ব্যবহারের আগ্রহ বেড়ে চলেছে। টেসলা নামে একটি কোম্পানি এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। সৌরশক্তি দিয়ে গাড়ি চালানোও নতুন নয়। তবে, বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়নি। সবেমাত্র গবেষণা শুরু হয়েছে এই বিষয়ে। তাই এটি বিরাট একটি সুযোগ।”

“তবে মূল কারণ হলো- দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ করা। আমাদের দেশে চায়না থেকে আমদানি করা ব্যাটারিচালিত থ্রি-হুইলার বহুল প্রচলিত। এই ধরনের বিদ্যুৎচালিত গাড়ির কারণে বিদ্যুতের ঘাটতি আরও বাড়ছে। কিন্তু সৌরশক্তিচালিত গাড়ি হলে আর বিদ্যুতের ঝামেলা নেই। এসব কারণে আমাদের দেশে সৌরশক্তিচালিত গাড়িরও এক বিরাট সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এই বিষয়গুলো চিন্তা করে আমরা সৌরশক্তি চালিত গাড়ি তৈরি করার প্রকল্প গ্রহণ করি।”

বাণিজ্যিকভাবে এই গাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সাড়া পেয়েছেন কিনা জানতে চাইলে এই শিক্ষক বলেন, “এখন পর্যন্ত কোনও কোম্পানি আমি কিংবা আমার টিমের কারও সাথে এবিষয়ে যোগাযোগ করেনি। তবে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অধিকতর গবেষণার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here