বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালককে গ্রেপ্তার করেছে দুদক

1
2260

৬০ হাজার টাকা ঘুষসহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সন্ধ্যায় রংপুরে নিজ কার্যালয় থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Advertisement

নাসিম আনোয়ার জানান, ঠাকুরগাঁওয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন আক্তারকে ঠাকুরগাঁও থেকে রংপুরে বদলি করতে বিভাগীয় ওই শিক্ষা কর্মকর্তা ঘুষ হিসেবে ৬০ হাজার টাকা গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তার করার পরপর তার বিরুদ্ধ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here