বিপুল পরিমাণ সরকারি বিদ্যুতের ক্যাবল উদ্ধার সহ দুজন আটক

0
496

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর বিসিক শিল্প এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিদ্যুতের ক্যাবলস চোরাই চক্রের দুজনকে আটক ও বিপুল পরিমাণ সরকারি বিদ্যুতের ক্যাবল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১ এর একটি আভিযানিক দল।

Advertisement

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার রেজাউল হক এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে আরো ছিলেন র‌্যাব ১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১১ জানতে পারে, দীর্ঘদিন ধরে ইসহাক মোল্লার নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি বিদ্যুতের ক্যাবলস অবৈধভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করে আসছে। এগুলো মূলত সরকারি বিদ্যুৎ বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোরাই চক্রের মাধ্যমে সরকারি ক্যাবলসগুলো সংগ্রহ করা হয়। এখানে বিদ্যুতের ক্যাবলসগুলো থেকে রবারের আবরণ খুলে কেটে সিলভার হিসেবে কেজি দরে বিভিন্ন কারখানায় বিক্রি করে দেওয়া হয়।     এমনই তথ্যের ভিত্তিতে আজ ২৭ এপ্রিল সকাল ১১টায় উপরি-উক্ত স্থানে অভিযান চালায় র‌্যাব ১১। গ্রেপ্তার করা হয় রাজু আহমেদ (৪২) ও ইবনে সাইদ (২৫)-কে। এ সময় তাদের হেফাজত হতে ৭১৫০ কেজি বিদ্যুতের ক্যাবলস উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাই চক্রের মূলহোতা ইসহাক মোল্লা পালিয়ে যায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here