বিপিএলের থিমসং গাইলেন কুমার বিশ্বজিৎ

0
1430

বিনোদন ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) থিমসং গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ‘এই দেশেতে ষোলকোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানেনা পৃথিবীতে, আমাদের উন্মাদনা…’ এমন কথার গানটিতে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরায় নিজস্ব স্টুডিওতে কণ্ঠ দেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী শিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘মঝে মধ্যে মনে হয় এখন তো আমার অবসর নেওয়ার সময়। কিন্তু বিভিন্ন উপলক্ষে আমাকে প্রয়োজন পড়ছে, নতুন নতুন গান গাইছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! এই গানটি ষোল কোটি মানুষের জন্য। আমার সঙ্গে গানটিতে অন্য শিল্পীরাও থাকছেন।’
শিল্পী জানান, সম্প্রতি বিপিএলের দল চিটাগাং ভাইকিংসের শিরোনাম গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। তবে দুটি গান সম্পূর্ণ আলাদা মেজাজের। চিটাগাং ভাইকিংসের লিরিকে আঞ্চলিকতা রাখা হয়েছে।

সাংবাদিক ইশতিয়াক আহমেদের কথায় থিমসংটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সোহাইল ও তাসনুভ নেওয়াল রহমান।

Advertisement

বিপিএলের পক্ষ থেকে জানা গেছে, কুমার বিশ্বজিৎ-এর পাশাপাশি গানটিতে তরুণ প্রজন্মের আরও তিনজন শিল্পী কণ্ঠ দেবেন। তারা হলেন কোনাল, কর্নিয়া ও তাসনুভ।

জানা যায়, ২ নভেম্বরের মধ্যে গানটি চূড়ান্ত হওয়ার পর তৈরি করা হবে ভিডিওচিত্র। এটি বানাবেন নামী কোনো নির্মাতা। ২২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here