বিপরীত দিক থেকে আসা দুই ট্রাকের সংঘর্ষে ১ চালক নিহত

0
759

কামরুল হাসানঃঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে সালেহপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আশরাফ গাজী (৩০) নামের এক ট্রাকের চালক নিহত হয়েছেন।নিহত আশরাফ গাজী বাগেরহাট জেলার চিতলমারী থানার চান মিয়া গাজীর ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রামভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক। আহত হয় উভয় ট্রাকের অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে জানতে চাইলে, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান,খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ  ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here