হযরত খারীজা ইবনে হুযাফা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, একবার রাসূলুল্লাহ (সা:) আমাদের কাছে বের হয়ে এসে ইরশাদ করলেন: আল্লাহ তা‘আলা তোমাদের জন্য একটি সালাত বাড়িয়ে দিয়েছেন। রক্ত বর্ণের বহু উট থেকেও তা তোমাদের জন্য কল্যাণ কর। এই সালাতটি হল বিত্র। ইশার সালাত ও সুবহে সাদি: উভয়রে মধ্যর্বতী সময়টিকে আল্লাহ তা‘আলা এর জন্য তোমাদের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: বর্ণিত হাদীসটি হাসান-গরীব।
(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৫২)
আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।

