বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারা দেশের গ্রাহকরা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 42979

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (42979, 'post_views_count', '0')

0

মাত্র এক মিনিটে অ্যাকাউন্ট খুলতে সরকারি মোবাইল ব্যাংকিং সেবা নগদের নতুন পরিষেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।মঙ্গলবার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক অনুষ্ঠানে তিনি এই পরিষেবার উদ্বোধন করেন।

Advertisement

একইসঙ্গে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-বিটিসিএলের ফ্রি টেলিকম সেবার উদ্বোধনও করেন সজীব ওয়াজেদ জয়।

এই সেবার মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারা দেশের গ্রাহকরা। বিটিসিএলের এই সেবার পাশাপাশি নতুন একটি অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন। যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টেশিসের দোয়েল ল্যাপটপের নতুন মডেলেরও উদ্বোধন করা হয়। পরে একই অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিটের অবমুক্তকরণ করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

এছাড়াও টেলিটকের উদ্যোগে ডিজিটাল আর্কাইভের উদ্বোধন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনা মোড়ক উন্মোচন করেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here