বিজিবি সদস্যের মৃত্যু বাসচাপায়

0
624

রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এক সদস্য নিহত হয়েছেন। নিহত রোপেন (৪৫) বিজিবির ল্যান্স নায়েক ছিলেন। আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান হাওলাদার

Advertisement

জানান, উড়োজাহাজ ক্রসিং এলাকায় বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসটি বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই বিজিবির সদস্য। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here