বিছানার উপর নামায আদায় করা

0
303

হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: হুযূর (সা:) আমাদের সাথে খুবই মিশতেন। এমন কি আমার ছোট্ট ভাইকে তিনি কৌতুক করে) বলতেন: ও হে আবূ উমায়ের! কি হল তোমার পাখি নুগায়ের?

Advertisement

{হযরত আনাস (রা:) এর ভাই আবূ উমায়ের একটি পাখি পুষতেন। আরবী নুগায়ের অর্থ হল এক প্রকার ছোট পাখি। সেটি মারা গেলে হুযূর (সা:) তাকে ছড়া কেটে একথা বলতেন।}

হযরত আনাস (রা:) আরও বলেন: একদিন আমাদের একটি বিছানা তাঁর জন্য বিছায়ে দেয়া হলো। তখন এর উপর তিনি সালাত আদায় করেন।

ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত আনাস(রা:) বর্ণিত হাদিসটি হাসান-সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৩১)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমলগুলো করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here