বিচারের জন্য আদালতে দৌড়াতে হলো না : রিফাতের স্ত্রী

0
732

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। সেইসঙ্গে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Advertisement

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হয়েছেন বলে রিফাতের বাবার কাছ জানতে পারেন মিন্নি।

নয়নের নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করে আয়েশা সিদ্দিকা মিন্নি বলেন, শোকে বিধ্বস্ত আমি, ঠিক এমন একটা খবরের অপেক্ষায় ছিলাম। মঙ্গলবার সকালে বাবা এসে বললেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে নয়ন বন্ড। এ খবর শুনেই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি। কারণ বিচারের জন্য আদালতে দৌড়াতে হলো না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি দ্রুত সময়ের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ওরা ধরা পড়বে কি পড়বে না খুব শঙ্কায় ছিলাম। বিচার হবে কি হবে না তা নিয়ে ছিল আতঙ্ক। নয়নের নিহতের মধ্য দিয়ে সব শঙ্কা এবং আতঙ্ক দূর হয়েছে।

মিন্নি বলেন, নয়ন বন্ডের নেতৃতে দিনদুপুরে চোখের সামনে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে তারা। নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের আমি শাস্তি চাই। তারাও যেন কঠোর শাস্তি পায় এই প্রার্থনা করি।

উল্লেখ্য, বরগুনায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে নয়ন বন্ড। গতকাল সোমবার দিবাগত রাত ৪টার দিকে জেলার পুরাকাটা গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here