বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক

0
694

রাজধানীর কাফরুল থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৪ এর সদস্যরা। গ্রেফতার প্রতারকরা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল রানা (৩২), প্রভাত কুমার সাহা (২৫), মো. শাওন মন্ডল (২৬) ও মো. মামুনুর রশিদ (২৬)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ব্রেকিংনিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এর একটি দল কাফরুল থানাধীন সেনপাড়ার পর্বতা আদর্শ রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

সাজেদুল ইসলাম আরও জানান, দেশের বিভিন্ন স্থানের সাধারণ বিকাশ এ্যাজেন্টদের কাছ থেকে লেনদেনের তথ্য সংগ্রহ করে। ভুয়া নাম-ঠিকানা দিয়ে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল সাধারণ জনগনের নিকট নিজেদের বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয়। স্মার্টফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে সাধারণ লোকজনের বিকাশ অ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

প্রতারক চক্রের সদস্যরা নিজেদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে নিম্নপদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নিজস্ব বিকাশ এজেন্টদের নম্বর সংগ্রহ করে তাদেরকে ফোন করে জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বলে ও টাকা ধার দিতে বলে। এমনকি বদলির ভয় দেখিয়েও তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে।

প্রতারণার মাধ্যমে মানুষজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন বলে জানান এএসপি সাজেদুল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল সেট ও ২৪টি সিম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here