বিকল্পধারা ভেঙে যাওয়ার পেছনে বিএনপি রয়েছে : মাহি

0
529

গতকাল শুক্রবার বিকল্প ধারার বহিষ্কৃত একাংশ পাল্টা বহিষ্কার করে দলটির নেতৃবৃন্দকে। বিষয়টিকে হাস্যকর হিসেবে আখ্যা দিয়ে এর পেছনে বিএনপি রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।

Advertisement

 

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি বহিষ্কৃত এক নেতার নতুন কমিটি ঘোষণা করেন। এভাবে বিকল্পধারা ভেঙে যাওয়ার পেছনে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন মাহি। তিনি বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত যে কেউ পোষণ করতে পারে; চাইলে আরেকটা দলও গঠন করতে পারে। কিন্তু দল থেকে বহিষ্কৃত হওয়ার পর কীভাবে একই নাম দিয়ে আরেকটি দল গঠন করে এবং মূল নেতৃত্বকে বহিষ্কারের কথা কেউ বলতে পারে- এটা খুবই হাস্যকর এবং নোংরামি।’ মাহি বলেন, ‘এর পেছনে অনেকে বলছে, বিএনপির হাত রয়েছে, আমারও তাই বিশ্বাস হচ্ছে।’ আসন্ন সংসদ নির্বাচনের আগে সম্প্রতি কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট গঠনের প্রক্রিয়ায় ছিলেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা। এর মধ্যেই নতুন করে ভাঙনের খবর এল দলটিতে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here