বিএনপি ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত : তথ্যমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 47503

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (47503, 'post_views_count', '0')

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলচ্চিত্র তারকা-পরিচালক-প্রযোজক-কলাকুশলীরা আনন্দ র‌্যালি বের করেন। ঢাকা, ২৯ জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলচ্চিত্র তারকা-পরিচালক-প্রযোজক-কলাকুশলীরা আনন্দ র‌্যালি বের করেন। ঢাকা, ২৯ জানুয়ারি। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ঢাকার দুই সিটির নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য একের পর এক ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

Advertisement

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আজ বুধবার চলচ্চিত্র তারকা-পরিচালক-প্রযোজক-কলাকুশলীরা আনন্দ শোভাযাত্রা বের করেন। তথ্যমন্ত্রী ওই শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে চলচ্চিত্র লীগের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাজনীতির সঙ্গে বিএনপি জড়িত। তারা অতীতের মতো নির্বাচনকে কেন্দ্র করে জ্বালাও–পোড়াও ও সংঘর্ষের রাজনীতি সৃষ্টি করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে।’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে আশা করে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনসহ দেশের কোনো নির্বাচনই সরকারের অধীনে হয় না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়ে থাকে। এ ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আজ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দেশ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ২০৪১ সাল নাগাদ রাষ্ট্রকে একটি উন্নত দেশে পরিণত করা। একই সঙ্গে আমাদের লক্ষ্য একটি উন্নত জাতি গঠন করা।’ শুধু উন্নত রাষ্ট্র গঠন করলে হবে না, উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা উন্নত রাষ্ট্র গঠন করার পাশাপাশি একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা অন্যদের অনুকরণে উন্নত রাষ্ট্র হতে চাই না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে জাপান ও মালয়েশিয়ার মতো একটি উন্নত রাষ্ট্র রূপান্তরিত করতে চেয়েছিলেন। আমরা তার দেখানো পথেই হাঁটছি। আশা করছি ২০৪০ সালের আগেই বাংলাদেশকে আমরা পৃথিবীর মধ্যে এগিয়ে নিতে পারব।’

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের বিভিন্ন সেক্টরের উন্নয়নের লক্ষ্যে ৩২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া মুজিব বর্ষ পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুসফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদরুল আলম খোকন, চলচ্চিত্র লীগের সভাপতি এস এ খালেক, সাধারণ সম্পাদক শাহ আলম কিরণ, অভিনেতা মো. আলমগীর ও অভিনেত্রী মৌসুমী উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here