বিএনপি প্রার্থীর অভিযোগ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়

0
642

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা।
বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে মাহীগঞ্জের দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দিয়ে বেরিয়ে আসার পর বাবলা অভিযোগ করেন, ‘কয়েকটি

Advertisement

ভোটকেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’
এছাড়া রাতে শহীদুল নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে বলে জানান বিএনপি প্রার্থী। এভাবে ভোটগ্রহণ চললে ভালো ফলাফলের আশা তার। পাশাপাশি শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কি না সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন ধানের শীষের প্রার্থী বাবলা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here