বিএনপি আমলের দুনীতি বোঝাতেই শিক্ষা মন্ত্রী সবাইকে চোর বলেছিলন

0
1674

অপরাধ বিচিত্রা‍ঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বললেন, বিএনপি-জামাত আমলের দুর্নীতির পরিবেশ বোঝাতেই তিনি ‘ঘুষের সহনীয় মাত্রা’ এবং ‘অফিসাররা চোর’, ‘মন্ত্রী চোর’ উদ্বৃতি করেছিলেন। গেল রোববার শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী দুর্নীতি নিয়ে বলেছিলেন, ‘ঘুষ খান, কিন্তু সহনশীল মাত্রায় খান’। তিনি আরো বলেছিলেন, ‘খালি যে অফিসার চোর, তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর… সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে।’ এমন বক্তব্যের পর তোলপাড় সৃষ্টি হয়। তার জবাব দিতে আজ প্রেস বিফিং ডাকেন মন্ত্রী।

Advertisement

 

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেয়া লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০০৯ সালে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থাসমূহের মধ্যে ভাবমূর্তির দিক থেকে সবচেয়ে পিছিয়ে ছিল পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। চরম দুর্নীতি, অব্যবস্থাপনা, মনিটরিং দুর্বলতা ছিল দৃশ্যমান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here