বিএনপির বিজয় ৠালিতে ছাত্রলীগ যুবলীগের হামলা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12878

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12878, 'post_views_count', '0')

0

সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির বিজয় দিবসের র‌্যালিতে হামলা চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকালে উপজেলার দর্শনা পৌরসভার বিশ্বাস মার্কেটের কাছে বিএনপির বিজয় দিবসের র‌্যালিতে তারা এ হামলা চালায়। হামলায় বিএনপি নেতা জালাল উদ্দীন (৩৫), শফিউল্লাহ (৪০), রাসেল (২৮), আলতাফ উদ্দীন (৩০), হাসমত আলী

Advertisement

(৩২), সাইফুল (২০), জাহিদ হোসেন (২৬), আপু (২৯) ও বাদল (২২) সহ ১০ জন আহত হয়েছেন। আর আব্দুর রহমান (৩৭) ও মিলন (২১) সহ ৩ যুবলীগ নেতা আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে দর্শনা রেলইয়ার্ড থেকে বিজয় দিবসে বিএনপির একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের সময় বিশ্বাস মার্কেটের কাছে পৌছায়। এসময় যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী র‌্যালিতে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপি নেতা জালাল উদ্দীন, শফিউল্লাহ, রাসেল, আলতাফ উদ্দীন, হাসমত আলী, সাইফুল ইসলাম ও আপু এবং যুবলীগ নেতা আব্দুর রহমান ও মিলন আহত হয়। এরপর উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ওসি (তদন্ত) জি এম এমদাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here