বিএনপির অস্তিত্ব টিকে থাকবে না

6
903
কামরুল হাসান রুবেলঃ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যামন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাকিস্তানের অনুসারি তাই তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে। এদেশের মানুষ এখন শুধু উন্নয়ন চায় তাই আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের মানুষ ক্ষমতায় এনেছে। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম শ্যামলসহ আরো অনেকে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here