‘বিএনপিকে নিয়ে তার এই মাথাব্যথা বিস্ময়কর মনে হচ্ছে : রিজভী

0
682

বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপিকে নিয়ে তার এই মাথাব্যথা বিস্ময়কর মনে হচ্ছে।

Advertisement

 

এটা মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো’। এদিকে তারেক রহমানকে দুই বছর রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে দলীয় নেতাকর্মীরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন রিজভী। আজ সকাল ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় রিজভী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির কেউ নন,  তিনি দলের একজন শুভাকাঙ্ক্ষী। এ ধরনের বক্তব্য তিনি মিডিয়ায় না দিয়ে দলীয় ফোরামে বলতে পারতেন’। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগতো ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। সে কারণে তাদের পুলিশের ওপর নির্ভর হয়ে রাতের আঁধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, মুনীর হোসেন, বেলাল আহমদ,  আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here