লক্ষ্মীপুরের কমলনগরে এক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে বাড়িতে নারী এনে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ
অভিযোগে তিনিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের
মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া মনির আহম্মদ মহিন উপজেলার হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক। তিনি চরজাঙ্গালিয়া গ্রামের
বাসিন্দা। অন্যরা হলেন- চরজাঙ্গালিয়া গ্রা মের মো. জামাল, চাঁদপুর সদর উপজেলা র গুণরাজদী গ্রামের সোনিয়া মানহা,
মাগুরা জেলার শালিখা থানার পাচকাহুনিয়া গ্রামের সাথী খাতুন ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নারায়ণগঞ্জ ওয়াবদাকুল
এলাকার বৃষ্টি।
পুলিশ জানা য়, শ্রমিক লীগ নেতা মনির তার বাড়িতে নারী রেখে দেহ ব্যবসা (পতিতাবৃত্তি) করিয়ে আসছেন। গোপন
সংবাদের ভিত্তিতে রোববার (১৮ ফেব্রুয়া রি) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা ফোর্স
নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় মনিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন
তিনি। এ ছাড়া অন্য আসামিদের তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
সোমবার সকালে এসআই সুমন কবির মৃধা বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়,
অসামাজিক কার্যকলা প করে তারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২-এর ১১/১২(১)/১৩ ধারার অপরাধ
করেছেন। ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, মনির দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নারী এনে পতিতার ব্যবসা করে
আসছেন। এলাকার যুবসমাজকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার উপ-পরিদর্শক কেশব চন্দ্র চৌধুরী বলেন, তারা জেলা কারাগারে
রয়েছেন। এ ব্যাপারে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

