বাড়িতে আগুন গ্যাস লাইন ছিদ্র হয়ে

0
735

গ্যাস সরবরাহের লাইন ছিদ্র হয়ে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদপুরের বাঁশবাড়ির ৭/২ নম্বর বাড়িতে বুধবার সকাল ৮টা ৯ মিনিটে আগুন লাগে।

Advertisement

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসসূত্র জানায়, গ্যাস সরবরাহের লাইন ছিদ্র থাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here