বাস দুর্ঘটনায় শিশুসহ ১০ জন নিহত

0
651

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা বলছে, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির লোজা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। কুয়েনকা শহরের ২১ কিলোমিটার দূরে বাসটি উল্টে যায়। কুয়েনকার স্বেচ্ছাসেবী ফায়ার বিভাগ টুইট বার্তায় জানায়, দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে মরদেহ উদ্ধারে কাজ করে। উদ্ধারকারীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও বাস দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দেশটির জাতীয় পরিবহন এজেন্সি বলছে, গত বছর ইকুয়েডরে প্রতিদিন গড়ে প্রায় ছয়জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here