বাস চাপায় ট্রাক্টর চালক নিহত

0
575

লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার আদিতমারী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দিনেশ চন্দ্র (৪৩) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার(৭ জানুয়রী) সকাল ১০টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী ফাতেমা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দিনেশ উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারী জোড়াদেবী এলাকার মৃত জতীন্দ্র নাথের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, জমি চাষ করতে ট্রাক্টরের জন্য ডিজেল কিনতে বাইসাইকেল যোগে ফাতেমা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন দিনেশ । এ সময় পেছন দিক থেকে আসা বুড়িমারীগামী যাত্রবাহী একটি নৈশ্যকোচ দিনেশকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here