বাসচাপায় পা হারানো রোজিনা আর নেই

0
962

রাজধানীর বনানীতে বিআরটিসি বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার রোজী (১৮) মারা গেছেন। আজ রবিবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুরাতন ভবনের জেনারেল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

গত শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাসের চাপায় পিষ্ট হয় রোজীর ডান পা। তাকে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউ-তে নেওয়া হয়। চিকিৎসকের বরাত দিয়ে রোজিনার বাবা রুসুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here