বাল্য বিবাহ থেকে রক্ষা পেতে প্রধান শিক্ষকের কাছে আবেদন

0
1571

চা বাগানগুলিতে বাল্য বিবাহ একটি সাধারণ বিষয়। সেই সূত্রে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের দরিদ্র চা শ্রমিক রাম কর তার অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

Advertisement

 

তাই পাত্রপক্ষকে নিয়ে রোববার (২৮ এপ্রিল) আলোচনায় বসবেন বলে দিন ঠিক করেন। রাম করের মেয়ে শ্রাবণী কর কমলগঞ্জের শমশেরনেগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ে। বিয়ের খবর পেয়ে শ্রাবণী তারা বাবাকে বলে সে আরো লেখাপড়া করে প্রাপ্ত বয়সে বিয়ে করতে চায়। তারা বাবাকে অনেক ভাবে বুঝানোর চেষ্টা করলেও কোনো কাজ হচ্ছিল না। তাই বাল্য বিবাহ থেকে রক্ষা পেতে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাহায্য চেয়ে আবেদন করেন শ্রাবণী। কমলগঞ্জে নিজের বাল্য বিবাহ রুখতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাহায্য চেয়ে সাহসী ভূমিকা পালন করে দশম শ্রেণির ছাত্রী শ্রাবনী কর (১৬)। শনিবার (২৭ এপ্রিল) সকালে নিজের বাল্য বিবাহ রুখতে তার বিদ্যালয় হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে শ্রাবনী লিখিত আবেদন করে। ছাত্রীর আবেদন পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরে আলম সিদ্দিক শনিবার দুপুরেই দ্রæত পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যদের ডেকে এনে আলোচনা করেন। এসময় তারা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, তিনি সরকারি কাজে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি শুনেই বর্তমানে কমলগঞ্জে নির্বাহী কর্মকর্তার দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তারকে দ্রæত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশনা দিয়েছেন। হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নুরে আলম সিদ্দিক বলেন, ছাত্রীর আবেদন পেয়ে পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করি। পরে সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তারের ফোন পেয়ে আমি নিজে উপজেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে ছাত্রী আবেদনটি দিয়ে এসেছি। ছাত্রীর বাবা রাম কর বলেন, সুযোগমত একটি ভাল বর পেয়েছি। তাই বিয়ে দিতে চাচ্ছি। এটি একটি বাল্য বিবাহ আর বাল্য বিবাহ আইননত দন্ডনীয় অপরাধ এ কথা তিনি জানেন কি না জিজ্ঞাস করলে তিনি বলেন, বিয়ে ঠিক করে রেখে দিব। পরে মেয়ের বয়স হলে বিয়ে দিব। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার বাল্য বিবাহের চেষ্টার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ছাত্রীর বাড়িতে বরপক্ষ আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here