বামী স্ত্রী দুজনের মৃত্যু হলো সিলিন্ডার বিস্ফোরণে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 13056

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (13056, 'post_views_count', '0')

0

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এফএস কসমেটিকস লিমিটেড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের আগুনে দগ্ধ স্বামী আব্দুর রহিমের (৩২) মৃত্যুর একদিন পর স্ত্রী নাজনীন বেগমও (২৬) প্রাণ হারালেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার ভোরে

Advertisement

স্বামী রহিমের মৃত্যু হয়। রহিম কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুয়ারচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এর আগে এ ঘটনার পর দিন গত বুধবার সকালে ঢামেকে দ্বগ্ধ শেফালী বেগমের মৃত্যু হয়। এ নিয়ে ওই কসমেটিক কারাখানার অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাজনীন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান। কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার জামালপুর এলাকায় এফএস কসমেটিকস লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা রাতে আগুন নেভান। ওই আগুনে কারখানার ব্যবস্থাপক জাকির হোসেন (৩৮), নাজনীন বেগম (২৬), তার স্বামী আব্দুর রহিম (৩২), শেফালী বেগম (৩৬), শিল্পী রানী (২৮), লিটন মিয়া (৩৫) ও সুমন মিয়াসহ (৩০) অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের মধ্যে অটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here