বামনীয়া নদীতে ট্রলারে ডাকাতি, মুক্তিপনের দাবীতে জেলে অপহরন

0
1429

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর  কোম্পানীগঞ্জ  উপজেলার বামনী নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতি ও মুক্তি পনের দাবীতে এক জেলেকে অপহরন করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার  রাত ৮ টা পর্যন্ত অপহৃত জেলেকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা যায়, উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার বামনিয়া নদীতে ইলিশ মাছ ধরে ঘাটে ফেরার সময় ফখরুল ইসলাম রুবেলের একটি ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে ডাকাতি করে ইলিশ মাছ, জেলেদের কাছে থাকা টাকা, মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এসময় জলদস্যুরা ট্রলারের মাঝি সফি উল্যাহকে (৬৫) অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে জলদস্যুরা ট্রলার মালিক রুবেলের কাছে সফিকে ফেরত পেতে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবী করে।
এ বিষয়ে ট্রলার মালিক রুবেলের সাথে আলাপ করলে তিনি ট্রলার ডাকাতি ও মাঝি অপহরণের কথা স্বীকার করলেও কারা বা কোন বাহিনী এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন। এমনকি ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি থানায়ও অবহিত করেনি বলে তিনি জানান।
বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: সৈয়দ ফজলে রাব্বির সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, তবে কেউ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here