বাবুর সব ব্যাংক হিসাব, আমানত, ক্রেডিট কার্ড জমা দেওয়ার অনুরোধ

0
884

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড।মঙ্গলবার (২২ অক্টোবর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। সঙ্গে তার চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।

Advertisement

নজরুল ইসলাম বাবুর সব ব্যাংক হিসাব, আমানত, ক্রেডিট কার্ডসহ সব ধরনের হালনাগাদ আগামী সাত কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হয়।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১১৩(এফ) ধারার ক্ষমতা বলে ১ জুলাই ২০১২ সাল থেকে তার ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে বন্ধ কিংবা শেষ হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

একই চিঠি দেওয়া হয়েছে নজরুল ইসলাম বাবুর স্ত্রী সায়েমা আফরোজ এবং তার চার প্রতিষ্ঠান সূচনা ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, এম/এস স্টার ট্রেডিং কোম্পানি, এম.এস বাবু এন্টারপ্রাইজ এবং এম/এস সূচনা ডাইং প্রিন্টিং ওয়েবিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here