বাবুর্চি ও কড়াই গোস্ত রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মে জরিমানা

1
661

অভিযানে উপস্থিত থেকে তদারকি করেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপপরিচালক এবং অভিযান পরিচালনা করেন মোঃ আব্দুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক।

Advertisement

 

অদ্য ১৫ মে ২০১৯ ঢাকা মহানগরীর কাওরান বাজারে কিচেন মার্কেটের নিচে মাছ বাজারে মাছের মূল্য তালিকা না টানানোর অপরাধে শহীদের মাছের দোকানকে ২০০০টাকা, মহিউদ্দিনের মাছের দোকান কে ২০০০ টাকা, ইউসুফের মাছের দোকানকে ২০০০ টাকা এবং ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত বাবুর্চি রেস্টুরেন্ট ও কড়াই গোস্ত রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মে ১লক্ষ টাকা করে ২লক্ষ টাকা জরিমানা করা হয়। পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত তদারকি কাজে এপিবিএন ১১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here