বাবাকে এলোপাতাড়ি লাথি মারছে ভারতীয় পুলিশ

0
773

তেলেঙ্গানার সাঙ্গা রেড্ডি জেলায় মৃত এক কিশোরীর বাবাকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি লাথি মারছে ভারতীয় পুলিশ। এমন এক  ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।সোমবারের ওই ঘটনার ভিডিওতে দেখা গেছে, রাস্তার ওপর দিয়ে একটি মেয়ের কফিন টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, তার বাবা রাস্তা আটকানোর চেষ্টা করছেন।

Advertisement

পুলিশ যাতে কিশোরীর লাশ নিয়ে যেতে না পারে; তাই মাটিতে শুয়ে পড়েন ওই বাবা। তখনই তাকে এলোপাতাড়ি লাথি মারতে শুরু করেন পুলিশ কর্মকর্তা। প্রচণ্ড মারধরের পরেও কিশোরীর বাবাকে সেখানেই পড়ে থাকতে দেখা গিয়েছে।

চন্দনা দীপ্তি নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, পরিবারসহ কয়েকজন বিক্ষোভকারী লাশ ফিরিয়ে নিতে চেয়েছিল পুলিশ হেফাজত থেকে। যখন পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যেতে চেয়েছিল, সেই সময় দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে।

কিশোরীর মৃত্যুর কীভাবে হল, তা এখনও জানা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here