আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায় শিবপাশা সড়কটি ভারী বর্ষণের ফলে সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়। আজ সড়ক ভাঙ্গনের স্থানগুলি পরিদর্শন করেছেন, জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি মহোদয় !! পরিদর্শন শেষে সড়কের ভাঙ্গা স্থান গুলি জরুরী ভিত্তিতে মেরামত করার জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং মেরামত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশও দেন তিনি। এলাকাবাসীর অভিমত এই মুহুর্তে সড়কটি মেরামত না করলে আজমিরীগঞ্জ বাসীর স্বপনের সড়কটি ভেঙ্গে মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে ।
পরিদর্শন কালে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান, এলজিইডি অফিসের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

