নিজস্ব প্রতিনিধিঃ
বানিয়াচংয়ের ৩ নং দক্ষিণ -পূর্ব ইউনিয়নের মিয়াখানির বাসিন্দা ও কুখ্যাত যুদ্ধাপরাধী ( তালিকাভুক্ত ৫ নং) মৃত- হাসমত আলী খাঁন ( সাবেক চেয়ারম্যান) এর পুত্র জামায়াতে ইসলামীর সমর্থক হেমায়েত আলী খাঁন একই এলাকার ডাঃ ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক পদে বিগত ২০১৯ ইং সনের ৯ ই সেপ্টেম্বর থেকে আসীন হয়েছেন।ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোছাব্বির মারা যাওয়ার পর বিগত ২০১৯ ইং সনের অক্টোবর মাসের পর তাকে ওই পদে নিয়োগ করা হয়।
প্রথমে সে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করে। এক যুগেরও অধিক সময় ওই পদে শিক্ষকতা করেন। পর তাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়। বিগত এক বছর পূর্বে একটি কাজে যাওয়ায় বানিয়াচংয়ের সাগরদিঘির দক্ষিণ পাড়ের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়াকে তার শিক্ষা প্রতিষ্ঠানের নিজ কক্ষে লাঞ্ছিত করেন।এ ছাড়া সে নানা অপকর্মে জড়িত থাকলেও এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ মূখ খুলতে নারাজ।
একজন তালিকাভুক্ত কুখ্যাত যোদ্ধাপরাধীর পুত্র হয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

