দেশে কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে আমদানিকারকদের অণুকুলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। দেশের ভোমরা ও সোনামসজিদ স্থল বন্দর দিয়ে এসকল কাঁচা মরিচ আমদানি হচ্ছে।
গত ৯ আগষ্ট ভোমরা স্থল বন্দর দিয়ে দুই ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরও ১২ টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানি কারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে এসকল কাঁচা মরিচ আমদানি করছে।
এছাড়া, সোনামসজিদ স্থল বন্দর দিয়ে তিনটি আমদানি কারক প্রতিষ্ঠান ৬৫০ মেটিক টন কাঁচা মরিচ আমদানি করছে। এরমধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং এন্ড কোং ১৫০ মেট্রিক টন, মেসার্স গোন্ডেন এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন ভারতীয় কাচা মরিচ আমদানি শুরু করছে।
আজ ১০ আগষ্ট বাংলাদেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। সরকার কাচাঁ মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করবে।

