বাণিজ্যিক ব্যাংকগুলোতে যেকোনো সময় সাইবার হামলা হতে পারে

0
652

দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোতে যেকোনো সময় সাইবার হামলা হতে পারে। এ ঠেকাতে সতর্ক থাকতে নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় দেশের সব বাণিজ্যিক ব্যাংককে প্রযুক্তিগত নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

বাণিজিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা এবং গণমাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাংকিং ব্যবস্থা হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে সাইবার অপরাধীরা পেমেন্ট সিস্টেমস হ্যাক করে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে এ অর্থ হাতিয়ে নেয়। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশও এ ধরনের সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং সংক্রান্ত নিরাপত্তা হুমকিতে রয়েছে। এমতাবস্থায়, সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের তথ্য প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা বাড়াতে করতে হবে।

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here