বাড়ির ৩০ জনকে বাঁচিয়ে প্রাণ দিল পোষা কুকুর

305
1872

বাড়ির পোষা কুকুরের তৎপরতায় প্রাণে বেঁচেছেন ৩০ জনের বেশি মানুষ। তবে শেষপর্যন্ত নিজের প্রাণটাই বাঁচাতে পারেনি কুকুরটি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বান্দায়।

Advertisement

 

জানা গেছে, ওইদিন রাতে বান্দার একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। আগুনের কবলে পড়ে যায় বাড়ির বেশিরভাগ অংশ। সেসময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন অন্তত ৩০ জন। আগুন দেখেই চিৎকার করতে থাকে ওই বাড়ির পোষা এক কুকুর। তার চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসেন ৩০ জন। কিন্তু শেষপর্যন্ত ভয়ঙ্কর শব্দ করে বিস্ফোরণ হয় রান্নাঘরের গ্যাস সিলন্ডারে।তাতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ওই কুকুরটির। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন দেখেই কুকুরটি চিৎকার করতে থাকে। কুকুরটির চিৎকারের ফলে  সময় মতো লোকজন বাড়ি থেকে বের হতে পেরেছে। কিন্তু শেষরক্ষা হয়নি কুকুরটিরই। শেষ পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছে সে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here