বাগেরহাট সি এন্ড বি বাজারে অভিযান

0
600

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাগেরহাটের বারকপুর ও সি এন্ড বি বাজারে অভিযান পরিচালিত হয়।

Advertisement

আজ ১৭ সেপ্টেম্বর ২০২০ খ্রি.তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায়

 অভিযান পরিচালনাকালে মেয়াদ ঊত্তীর্ণ কৃটনাশক ও বীজ বিক্রিয়ের জন্য সংরক্ষণ করার করা অপরাধে ১টি প্রতিষ্ঠান কে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

 অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here