বাগেরহাট জেলা কার্যালয়ের সাইনবোড বাজারে অভিযান

0
608

আজ ০৬ অক্টোবর ২০২০ খ্রি.তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় কর্তৃক বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোড বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৪টি প্রতিষ্ঠান কে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Advertisement

এ সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here