বাগেরহাটের ফকিরহাটে ইসলামী ব্যাংকের ৩১৯তম শাখা উদ্বোধন

0
1423

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩১৯তম শাখা ১৩ জুলাই ২০১৭ বৃহস্পতিবার বাগেরহাটের ফকিরহাটে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মোঃ ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম, খুলনা জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম সহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন। স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু স্বপন কুমার দাস, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিন।
প্রফেসর ড. কাজী শহিদুল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে একটি মডেল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংকের কর্মকর্তাগণ তাদের সততা, কর্মদক্ষতা, ন্যায়নীতি ও সুষ্ঠু কর্মপরিচালনার মাধ্যমে ধাপে ধাপে ইসলামী ব্যাংককে এ পর্যায়ে নিয়ে এসেছে। ইসলামী ব্যাংক দেশ ও দেশের মানুষের উন্নয়ন এবং গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে।
মোঃ আব্দুল হামিদ মিঞা সভাপতির ভাষণে বলেন, ফকিরহাটে ইসলামী ব্যাংক স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবে ইসলামী ব্যাংক।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here