মো: দেলোয়ার হোসেন: পটুয়াখালীর বাউফলে শাওন খন্দকার (২৫)নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজারে ঘটে এ ঘটনা। জানা গেছে, গত রবিবার রাতে শাওন খন্দকারের চোখের ওপর মদনপুরা ইউনিয়নের বাসিন্দা ফয়সাল রাজার ছেলে রাজিব (২৬) টর্চলাইটের আলো ফেললে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে আজ বেলা ১১টার দিকে শাওন খন্দকার বিলবিলাস বাজারে গেলে রাজিব অতর্কিতভাবে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাওনকে আহত করে। পরে এলাকাবাসী শাওনকে আহত অবস্থায় বাউফল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শাওনকে মৃত ঘোষনা করেন ।
শাওন বাউফল সরকারি কলেজের শিক্ষা। তাঁর পিতার নাম জাকির খন্দকার।
এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার শোনার পর পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত রাজিব রাজাকে গ্রেফতার করা হয়েছে।

