বাংলা টিভির সাংবাদিকের ওপর পুলিশের নির্যাতন

0
1219

বাংলা টিভির সাংবাদিকের ওপর পুলিশের নির্যাতনের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দফতরের সামনে অবস্থান নেন সাংবাদিকরা।

Advertisement

পরে একটি স্মারকলিপি নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান সিনিয়র সাংবাদিকরা। ডিএমপি কমিশনার তাদের এ আশ্বাস দেন। তিনি বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গের সময় নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায় পুলিশ। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরাপারসন মানিককে হেনস্তা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here