বাংলা চ্যানেল পাড়ি দিলেন পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

0
522

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে কক্সবাজারের টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতারু পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার হিসেবে কর্মরত আছেন।

Advertisement

সোমবার (৩০ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার মাধ্যমে তিনি এই চ্যানেল পাড়ি দিয়েছেন।

চ্যানেল পাড়ির অভিজ্ঞতা সম্পর্কে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার মিশু বিশ্বাস জানান, কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯ টা ২৫ মি‌নিটে সাঁতার শুরু করা হয়। সাঁতারে ১৬ কিলো‌মিটার পথ অতিক্রম করে বিকেল ৩টায় ৪৮ মি‌নিটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাই। এই চ্যানেল‌ পাড়ি দিতে ছয় ঘণ্টা সময় লেগেছে।

তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না। কিন্তু এই চারমাসে‌ সাঁতার শিখে এমন এক‌টি চ্যানেল পা‌ড়ি দিতে পারব, এটা স‌ত্যিই আমার জন্য গর্বের। এই অর্জন, ভবিষ্যতে আরও ভালো কিছু করতে উৎসাহ দেবে।

২০২১ সালে মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here